রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চীনের বিনিয়োগে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৩২ বার পঠিত

আলোচনা চলছিল। বৃহস্পতিবার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল ইউরোপীয় ইউনিয়ন। ইইউ’র কর্মকর্তাদের উপর থেকে চীন নিষেধাজ্ঞা না তুললে চীনের সঙ্গে যে বিনিয়োগ চুক্তি হয়েছে, তা কার্যকর হবে না। চীনের বিনিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হলো।

২০২০ সালের ডিসেম্বর মাসে চীনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি হয়েছিল ইইউ’র। ঠিক হয়েছিল, ইউরোপের বিভিন্ন দেশে চীন বিনিয়োগ করতে পারবে। প্রায় সাত বছর ধরে এই চুক্তিটি নিয়ে চীন এবং ইইউ’র মধ্যে আলোচনা হয়েছে। শেষপর্যন্ত ২০২০ সালের ডিসেম্বর মাসে দুই পক্ষ ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছায়।

কিন্তু ২০২১ সালের মার্চ মাসে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ইইউ’র। উইঘুর মুসলিমদের সঙ্গে চীনের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই অভিযোগে চীনের চার কূটনীতিকের উপর নিষেধাজ্ঞা জারি করে ইইউ। চীনও পাল্টা ইইউ’র একাধিক কূটনীতিক, গবেষক, স্কলারের উপর নিষেধাজ্ঞা জারি করে।

বৃহস্পতিবারের বৈঠকে সে প্রসঙ্গটিই সামনে আসে। সিদ্ধান্ত হয়, চীন নিষেধাজ্ঞা না তুললে বিনিয়োগ করতে দেওয়া হবে না। তবে বৈঠকে জার্মানি চীনের বিনিয়োগের পক্ষে ছিল। চীনের সঙ্গে চুক্তিতে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছিল জার্মানি। ইউরোপে জার্মানি চীনের সব চেয়ে বড় বাজার।সূত্র: ডয়েচে ভেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com