বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাপা‌নি পরামর্শক নি‌য়োগ চট্রগ্রাম বন্দর উন্নয়‌নে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩৯১ বার পঠিত

জাপা‌নি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন সিনো কোম্পানি লিমিটেডকে চট্টগ্রাম বন্দর উন্নয়নে নিয়োগ দিয়েছে সরকার। পরামর্শ প্রদানের জন্য প্রতিষ্ঠানটিকে দিতে হবে ২৩৪ কোটি তিন লাখ টাকা।

বুধবার (২২ জুলাই) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকাই এতে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম জুম প্লাটফর্মের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, সভায় নৌ-মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন, ‘মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অংশের ডিজাইন, টেন্ডার অ্যাসিসটেন্স এবং কনস্ট্রাকশন সুপারভিশনের জন্য পরামর্শক নিয়োগ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এ ক্ষেত্রে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জাপানের নিপ্পন সিনো কোম্পানি লিমিটেডকে। এতে সরকারের খরচ হবে ২৩৪ কোটি তিন লাখ টাকা। জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বলেও জানান তিনি।

সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুাতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের দুটি প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। ২৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে এসব পণ্য সরবরাহের কাজ পেয়েছে বিআরবি ক্যাবলস লিমিটেড।

‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় একটি প্যাকেজের ক্রয় প্রস্তাবও অনুমোদন করেছে ক্রয় কমিটি বলে জানান অতিরিক্ত সচিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com