বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাইক ও ছিনতাইকৃত মোবাইলসহ গ্রেফতার ৪

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৯০৩ বার পঠিত

বাগেরহাটে মোটরসাইকেল ও মুঠোফোনসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব। শনিবার (১৫ মে) রাতে র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব-উল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৪ মে) গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার লকপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ৫টি মোবাইল, চাকু, সিম, মোটরসাইকেল ও সাত হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলাদিয়াপাড়া মোড় এলাকার শেখ শওকত আলীর ছেলে শেখ নিয়ামুল ইসলাম(২০), একই গ্রামের মিলন সরদারের ছেলে আবু হুরায়রা সরদার(২১), খুলনা লবণচরা থানার সুলতান খার ছেলে মাহবুব হোসেন হিরা (১৯) ও একই এলাকার মো. শাহ আলমের ছেলে মো. ইমামুল ইসলাম ইমাম(১৯)।
র‌্যাব জানিয়েছে, শুক্রবার (১৪ মে) রাতে ফকিরহাটের লকপুরে অবস্থিত এপিসি ফার্মাসিউটিক্যালের নৈশ প্রহরী সাইকেল যোগে কারখানায় যাওয়ার পথে লকপুর বাজার এলাকা মোড়ে কয়েকজন যুবক জোরপূর্বক তার মোবাইল ছিনিয়ে নেয়। এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে ছিনতাইকারীদের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা হয়। এসময় র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com