মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে যুবলীগ নেতা‌কে গু‌লি- অবস্থা আশঙ্কাজনক

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৬৩৯ বার পঠিত

রাজধানীর খিলগাঁওয়ে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

সাইফুল ইসলামের স্ত্রী সুমি সংবাদমাধ্যমকে জানান, বাসার কাছেই খিলগাঁও রেলগেট এলাকায় সুমন, রিপন, রাসেল, অনিক ও কচিসহ ১০ জনের সঙ্গে কথা কাটকাটি হয় সাইফুল ইসলামের। এক পর্যায়ে রিপন নামে একজন তাকে পেটে-বুকে তিনটি গুলি করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি আরও বলেন, কী কারণে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এ বিষয়ে আমি বলতে পারব না। আমার স্বামী খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, খিলগাঁও থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুল ইসলাম নামে একজন এসেছেন। আমরা জানতে পেরেছি তিনি খিলগাঁও ২ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক। পূর্বশত্রুতার জেরে সাইফুলকে গুলি করে রিপন। তার বুকের ডানপাশে একটি, পেটের বামপাশে একটিসহ মোট তিনটি গুলি লাগে। তার অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com