রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আফগা‌নিস্তা‌নে মস‌জি‌দে বোমা বি‌স্ফোরণ নিহত ১১

নাগ‌রিক আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৭৭৩ বার পঠিত

ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনেও রক্তাক্ত আফগানিস্তান। শুক্রবার রাজধানী কাবুলে জুমার নামাজের সময় মসজিদের ভেতর বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। তালেবান বিদ্রোহীরা এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ।

যুদ্ধ বিরতিতে মসজিদে এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে খোদ দেশটির সন্ত্রাসী গোষ্ঠী তালেবান। হামলাটি কারা এবং কেন চালিয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

ঈদ উপলক্ষে আফগানিস্তানে বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এখন পর্যন্ত দেশটির কোনো এলাকায় তালেবান-আফগান বাহিনী মুখোমুখি লড়াইয়ের কোনো খবর পাওয়া যায়নি।

আফগানিস্তান থেকে আগামী ৪ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের সব সেনা প্রত্যাহার করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ সহিংসতা বেড়েছে অস্বাভাবিক হারে। বৃহস্পতিবার দেশটির চারটি স্থানে হামলায় ১১ জন প্রাণ হারান। আর কয়েক দিন আগেই কাবুলের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে ৮০ জন নিহত হয়। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল সংখ্যালঘু হাজারা শিয়া সম্প্রদায়ের স্কুলছাত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com