মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌দৌলত‌দিয়ায় নদী‌তে পড়া মাই‌ক্রোবাস চাল‌ক মারু‌খের লাশ উদ্ধার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৬০৮ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরির পন্টুনের তার ছিঁড়ে নদীতে পড়া মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের দু’দিন পর বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৭টার দিকে তার মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। চালক মারুখ হোসেনের বাড়ি সিলেট জেলায় বলে জানা গেছে।

গত মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঝড়ে রাজবাড়ীর দৌলতদিয়ায় ৫নং ফেরিঘাটের পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নিয়ে মারুখ হোসেন নদীতে পড়ে যান। এর দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও নৌ সদস্যরা মাইক্রোবাসটি উদ্ধার করলেও চালক নিখোঁজ থাকেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা ফেরিঘাটের অদূরে একটি মরদেহ নদীতে ভাসতে দেখে রাজবাড়ীর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করলে তা মাইক্রোবাস চালকের বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর আনোয়ার হোসেন। ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com