রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফিলিস্তিনিদের আরো শক্তিশালী সমর্থন দেবে ইরানের- আইআরজিসি

নাগ‌রিক খবর আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১০৩৮ বার পঠিত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোকে আরো শক্তিশালী সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। একইসাথে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের নিন্দা করেছে ইরানের এই বাহিনী।

বুধবার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ও ইনতিফাদাকে সমর্থন দেয়াকে ঐতিহাসিক ও অনস্বীকার্য মিশন বলে বিবেচনা করে এলিট ফোর্স। এই সমর্থন শহীদ জেনারেল কাসেম সোলাইমানির কর্মধারার অংশ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সাথে আইআরজিসি’র সম্পর্ককে প্রশংসনীয় বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

পবিত্র রমজান মাসের শুরু থেকেই ইহুদিবাদী সেনারা আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর বহুবার হামলা চালিয়েছে। এছাড়া, জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ করার ঘৃণ্য তৎপরতা চালিয়ে আসছে ইসরাইল। এর প্রতিবাদে ফিলিস্তিনি জনগণও ফুঁসে উঠেছে। তাদের পাশে দাঁড়িয়েছে গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের মতো সংগঠন। ইসরাইলি আগ্রাসনের জবাবে এসব সংগঠন এ পর্যন্ত তেল আবিবসহ কয়েকটি শহরে এক হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com