বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঝিনাইদ‌হে বি‌জি‌বির চোখ ফাঁ‌কি দ‌ি‌য়ে দে‌শে প্রবে‌শের সময় আটক ২৭

ঝিনাইদহ সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৭৬৩ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (১০ মে) ভোররাতে উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। এ সময় মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। আটকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে করোনার সংক্রমণের আশঙ্কা করছে সীমান্ত এলাকার বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com