রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা – এরদোয়ান

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪১৫ বার পঠিত
ফাইলফে‌টো

ফিলিস্তিনের জেরুজালেমে মুসলিমদের পবিত্র স্থাপনা আল-আকসা মসজিদে তারাবির নামাজরত মুসলিমদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোয়ান ইসরাইলের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা জানান। তিনি ইসরাইলকে ‘নিষ্ঠুর ও সন্ত্রসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেন।

এরদোয়ান বলেন, ‘নিষ্ঠুর ইসরায়েল ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল নির্দয় এবং অনৈতিকভাবে জেরুজালেমে মুসলিমদের আক্রমণ করছে। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তুরস্ক অবিলম্বে জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা ও সব প্রাসঙ্গিক প্রতিষ্ঠানকে পদক্ষেপ নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

এর আগে শুক্রবার ফিলিস্তিনে মুসলিমদের পবিত্র আল-আকসা মসজিদে তারাবির নামাজের সময় মুসল্লিদের ওপর রাবার বুলেট ও স্ট্যান গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। এ সময় ফিলিস্তিনের যুবকেরা ইসরায়েলি পুলিশকে লক্ষ করে পাথর নিক্ষেপ করে। উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ২০৫ জন ফিলিস্তিনি আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com