রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভার‌তে ক‌রোনার ভয়াবহতা- ২৪ ঘন্টায় চার হাজা‌রের বে‌শি মানু‌ষের মৃত‌্যু

এম‌ডি ইমন:
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৭৮৫ বার পঠিত

করোনাভাইরাসের ভয়াল থাবা যেন কিছুতেই থামানো যাচ্ছে না ভারতজুড়ে। প্রতিদিনই মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। ভাঙ্গে পূর্ববর্তী দিনের সকল রেকর্ড। করোনার এই দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত।  এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যার দিক দিয়ে এটিই দেশটিতে এখন সর্বোচ্চ। আর করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ১৮৮ জন। শনিবার সকালে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতে সবমিলিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জনে। আর মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭০ জনে। দেশটিতে এখন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জন।

গত মার্চ মাসে দেশটিতে দৈনিক শনাক্ত রোগী ছিল ২০ হাজারের নিচে। কয়েক সপ্তাহের ব্যবধানে হু হু করে শনাক্ত বেড়েছে। বেড়েছে মৃত্যুও। শুধু এপ্রিলেই দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৬ লাখ।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত ভারতে টানা ১০ দিনে গড়ে ৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার এই পরিসংখ্যান ৪ হাজারের মাইলফলক ছাড়িয়ে যায়।

শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। আর মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের পরই চতুর্থ স্থানে আছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটি। করোনার সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে দেশটির বিভিন্ন রাজ্যে লকডাউন দেওয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৭২৬ জন এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৬ হাজার ৪৮৫ জনের শরীরে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৮৩ হাজার ২৩৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৯৬৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com