সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ফেনী‌তে নিজ বাসার সিঁ‌ড়িত‌ে কি‌শোরীর লাশ উদ্ধার- গ্রেফতার ১

ডাক্তার কামরুল ইসলাম/ফেনী:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৮৯৯ বার পঠিত

ফেনী সদ‌রের কালীদহ এলাকায় জন্মদিনের পরদিন নিজ বাসার সিঁড়ি থেকে বৃহস্পতিবার (৬ মে) ১১ বছর বয়সী এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া স্যান্ডেল শনাক্ত করে নিহতের চাচাতো ভাই নিশানকে আটক করেছে পুলিশ। নিহত কি‌শোরী ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলী ভুঞা বাড়ির সৌদিপ্রবাসী শহিদুল ইসলামের ছোট মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বাসায় দাদির কাছে রেখে তার মা ও বোন পাশের বাড়ি যান। ঘণ্টা দেড়েক পর বাড়িতে ফি‌রে এ‌সে তিশাকে না পেয়ে মা ছাদের দিকে খুঁজতে যান। ছাদে যাওয়ার সময় সিঁড়িতেই মেয়ের গলাকাটা লাশ দেখতে পান তিনি। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। খবর পে‌য়ে পুলিশের বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা একজোড়া স্যান্ডেলের সূত্র ধরে তিশার চাচাতো ভাই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র নিশানকে আটক করা হয়।
ফেনী জেলা পুলিশ, পিবিআই ছাড়াও সিআইডির টিম ঘটনা পরিদর্শন শেষে আলামত সংগ্রহ করেছে। এ হত্যার রহস্য খুব দ্রুতই উদঘাটনের আশ্বাস দিয়েছেন ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com