মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যাবের অ‌ভিযা‌নে নারায়ণগঞ্জে কোটি টাকার চোরাই শাড়ি-লেহেঙ্গা জব্দ

মাসুম মোল্লা/নারায়নগঞ্জ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৮৪৬ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিদেশী (ভারতীয় ও পাকিস্তানি তৈরি) বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চোরাই শাড়ি ও লেহেঙ্গাসহ আবুল কালাম (২৭) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার (৪ মে) আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চোরাই শাড়ি ও লেহেঙ্গার চালানসহ তাকে গ্রেফতার করে র‍্যাব-১০ ব্যাটালিয়ানের একটি দল।

এসময় তার সঙ্গে থাকা তিনটি মোবাইল ফোন, নগদ  ১১ হাজার ৭৮০ টাকা ও চোরাই মালামাল বহন কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাই শাড়ি ও লেহেঙ্গাগুলো রপ্তানিজাত কার্টনের মধ্যে প্যাকেট করা অবস্থায় পাওয়া যায়।
গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com