রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কে‌নিয়ায় পু‌লিশ সদস‌্যরা এক‌ে অপ‌রকে বি‌য়ে কর‌তে পার‌বে না

নাগ‌রিক আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৮২৮ বার পঠিত

কেনিয়ায় জাতীয় পুলিশ সার্ভিস (এনপিএস) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে। ক্রমবর্ধমান যৌন হয়রানি ও অনিয়ম বন্ধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।-খবর সিজিটিএন।

পূর্ব আফ্রিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং বলেন, আমরা সীমা নির্ধারণ করে দেব। পুলিশের ভেতরে ইতিমধ্যে যারা বিয়ে করেছেন, তাদের বিষয়ে কিছু বলা হবে না।
তিনি বলেন, জুনিয়ার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যেসব জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্পর্ক আছে এবং যারা পরস্পরকে বিয়ে করতে চান, তাদের একজনকে চাকরি ছাড়তে হবে। আমরা এভাবে চলতে দিতে পারি না।
চলতি বছরের জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে।
ফ্রেড ম্যাটিয়াং বলেন, সামরিক বাহিনীর বিভিন্ন পদবির কর্মকর্তাদের মধ্যে প্রেম আগে থেকেই নিষিদ্ধ। গত কয়েক মাসে পুলিশ কর্মকর্তাদের মধ্যে স্বামী বা স্ত্রীকে হত্যার ঘটনা বেড়ে গেছে।
এ ছাড়া নারী পুলিশ কর্মকর্তাদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ আসছে। জেন্ডার রিলেশনস অফিস সেগুলো খতিয়ে দেখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com