মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দুই লাখ টাকা জোগাড় হলেই হাঁটতে পারবেন সামসুন নাহার

নাগরিক ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৪৭৩ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় কোমরে আঘাত পান নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার (৪, ৫, ৬ ওয়ার্ড) সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামসুন নাহার (৫৫)। দুর্ঘটনার ১৪ মাস পরও তিনি হাঁটতে পারেন না। দুই লাখ টাকা জোগাড় হলে অসচ্ছল এই নারী চিকিৎসা করে সুস্থ হতে পারবেন। আজ শুক্রবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি তাঁর দুরবস্থার কথা তুলে ধরেন।

কাউন্সিলর সামসুন নাহার বলেন, ২০ বছর আগে তিন সন্তানকে নিয়ে তিনি তালাকপ্রাপ্ত হন। ৯ বছর আগে স্ত্রী ও দুই সন্তান রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান বড় ছেলে। মেজ ছেলে পোশাক কারখানায় চাকরি করেন এবং ছোট ছেলে রিকশা চালিয়ে তাঁর সংসার চালান। এ অবস্থায় গত বছরের ১৮ ফেব্রুয়ারি তিনি সড়ক দুর্ঘটনায় কোমরে গুরুতর আঘাত পান। এরপর থেকে তিনি আর হাঁটতে পারেন না। চিকিৎসক জানিয়েছেন, সুস্থতার জন্য চিকিৎসা করাতে দরকার তিন লাখ টাকা। এর মধ্যে বনপাড়ার পৌর মেয়র কে এম জাকির হোসেনের সহায়তায় এক লাখ টাকা জোগাড় হয়েছে। বাকি দুই লাখ টাকা তিনি জোগাড় করতে পারছেন না। ফলে বিছানায় পড়ে আছেন। সামসুন নাহার তাঁর চিকিৎসা করাতে প্রয়োজনীয় অবশিষ্ট অর্থসহায়তা প্রদানের জন্য গণমাধ্যমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com