রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হুইল‌চেয়া‌র নি‌য়ে বি‌শেষ ব‌্যবস্থায় ভোট দি‌তে যা‌বেন মমতা

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোট দিতে যাতে কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আনন্দবাজারপত্রিকার খবর বলছে, প্রতিবার নির্বাচনের সময় বিকেলে মিত্র ইনস্টিটিউটে ভোট দিতে যান তিনি। এবারও তাই করবেন। সোমবার (২৬ এপ্রিল) ভোট দিতে গিয়ে তার যাতে কষ্ট না হয়, তাই হুইলচেয়ার ঢোকার র‌্যাম্প বানিয়ে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের প্রচারে গিয়ে আঘাত পাওয়ার পর পায়ে প্লাস্টার করা হয়েছে তার। ফলে হুইলচেয়ারে করেই ভোটের প্রচার করেছেন গত একমাস ধরে।এ বার ভোট দেওয়ার সময় হয়েছে। কিন্তু পায়ে প্লাস্টার থাকায় হুইলচেয়ারে করেই ভোট দিতে যেতে হচ্ছে তাকে। বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশনও মিত্র ইনস্টিটিউটে র‌্যাম্প বসিয়েছে, যাতে মুখ্যমন্ত্রীর কোনও অসুবিধা না হয়।
যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রতি বুথেই র‌্যাম্প তৈরির করার নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই ভাবনীপুর বিধানসভার মিত্র ইনস্টিটিউটের বুথে তৈরি করা হয়েছে র‌্যাম্প।
বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কারণ এখানে ভোট দিতে আসবেন মমতা ব্যানার্জি। ভবানীপুরের দুবারের বিধায়ক মমতা এ বার নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন।
গত লোকসভা ভোটে ভবানীপুর বিধানসভার এই বুথে এগিয়েছিল বিজেপি। এ বার বিজেপি প্রার্থী রুদ্রনীল সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছেন। তাই মুখ্যমন্ত্রীর লক্ষ্য হবে এই বুথ থেকে শোভন দেবকে ভাল ব্যবধানে এগিয়ে আনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com