বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইউটিউবে ডাটা খরচ কমাতে নতুন ফিচার

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৮৪ বার পঠিত

ইউটিউব ব্যবহারে ডাটা খরচ কমাতে নতুন একটি ফিচার এসেছে। এই নতুন ফিচারটি ইউটিউবের মোবাইল অ্যাপের সেটিংস অপশনে পাওয়া যাবে। এই ফিচারে ভিডিও প্লেয়ারের নির্দিষ্ট রেজ্যুলেশনের পাশাপাশি তিনটি আলাদা মোড সেট করা যাবে: ভিডিও কোয়ালিটি, ডাটা ইউস অথবা আপনার চলমান ইন্টারনেট সংযোগের জন্য যেটি ভালো কাজ করে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ইতিমধ্যে অনেকেই ভিডিওর সেটিংস অপশনে “auto” মোড পেয়েছেন। এই অপশনের অর্থ হলো  চলমান ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তি করে কোয়ালিটি নির্ধারণ করে দিয়েছে ইউটিউব।

নতুন অপশনের আকর্ষণ ‘উন্নতমানের ছবি কোয়ালিটি’ মোড। ওয়াইফাই না থাকলে এটিতে বেশি ডাটা খরচ হবে। ডিফল্টে ৭২০পি থাকবে এবং ডাটা সেভার মোডে থাকবে ৪৮০পি। ইউটিউবের নতুন এই অপশন চমকপ্রদ কিছু না হলেও ব্যবহারকারীদের ডাটা বাঁচাতে কিছুটা  সাহায্য করবে বলে মনে করছেন প্রযুক্তিবিদেরা।

নেটওয়ার্ক দুর্বল হলে কোয়ালিটি ১৪৪ পিক্সেলেও নেমে যেতে পারে। আবার ভালো নেটওয়ার্কের আওতায় আসলে আপনি এইচডি মানের ভিডিও দেখতে পারবেন।

অনেক অঞ্চলে এখনো নতুন সব অপশন আসেনি। চলমান ভিডিওর সেটিংসে ক্লিক করলে অনেক ব্যবহারকারী ‘কোয়ালিটি ফর কারেন্ট ভিডিও’ অপশনে ‘অটো’, ‘হাইপিকচার কোয়ালিটি’, ‘ডাটা সেভার’, ‘অ্যাডভান্সড’ অপশন পাচ্ছেন। এখান থেকেই মূলত নিজের মনের মতো অপশন নির্বাচন করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com