বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

দিনাজপু‌রে কোর্ট হাজ‌তে স্বামী‌কে খাবা‌রের সা‌থে ইয়াবা দি‌তে ‌গি‌য়ে গ্রেফতার স্ত্রী

‌দিনাজপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪৮২ বার পঠিত

দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় স্বামীকে শুকনো খাবারের সঙ্গে ইয়াবা দিতে গিয়ে ১৬ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় এই ঘটনা ঘটে। গ্রেফতার নারীর নাম রুজিনা বেগম রিক্তা (২৫)। তার স্বামীর নাম মিলন রহমান (২৭)। তিনি পাবর্তীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের বাসিন্দা। মিলন একটি চুরি মামলার আসামি।

দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইমাম জাফর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর পুলিশ কোর্টে একটি চুরি মামলার আসামি মিলনকে হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় তার স্ত্রী রুজিনা বেগম রিক্তা শুকনো খাবার দেয়ার জন্য পুলিশের কাছে যান। হাজতখানায় ডিউটিতে থাকা পুলিশ সদস্য ওই শুকনা খাবার নিতে না চাইলে রুজিনা কোর্ট পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের কাছে যান এবং তার স্বামীকে খাবার দেয়ার জন্য অনুরোধ জানান। এ সময় খাবার চেক করতে গিয়ে চিড়ার মধ্যে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই ঘটনায় রুজিনাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com