সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কক্সবাজার টেকনা‌ফে রো‌হিঙ্গা ডাকা‌তের গু‌লি‌তে নিহত ১

‌টেকনাফ সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৮৩ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা ডাকাতের গুলিতে মোহাম্মদ হোসেন (৩২) নামে এক স্থানীয় যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আ‌রোও এক রোহিঙ্গা যুবক।গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ন্যাচার পার্ক সংলগ্ন উত্তর দমদমিয়ায় এ ঘটনা ঘটে। কক্সবাজার-১৬ এপিবিএন’র অধিনায়ক (এএসপি) মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ হোসেন হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বাচ্চুর ছেলে। গুলিবিদ্ধ যুবক মুহাম্মদ আয়াছ (১৯)জাদিমুরা- ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজিবুল্লাহর ছেলে। রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত কক্সবাজার-১৬ এপিবিএন’র অধিনায়ক তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ডাকাত কর্তৃক অপহরণের প্রতিবাদ করায় ডাকাতদল এলোপাতাড়ি গুলি করলে রোহিঙ্গা আয়াছ ও স্থানীয় মোহাম্মদ হোসেন গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ মোহাম্মদ হোসেন মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com