মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনা আক্রা‌ন্তের ১৩তম দিনে জ্বর নেই খা‌লেদার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪১৭ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ ১৩তম দিন। গত প্রায় ৩৪ ঘণ্টার অধিক সময় ধরে তার শরীরে কোনো জ্বর নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অন্য দিনের চেয়ে তিনি অনেকটা ভালো অনুভব করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এমতাবস্থায় তার যেই চিকিৎসা চলছে সেটাই চলবে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি এসব কথা বলেন।

এ সময় ডা: জাহিদ বলেন, দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দোয়া চেয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের যেই মেডিক্যাল বোর্ড রয়েছে তারা বসে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রয়েছে। সেগুলো করার সিদ্ধান্ত নিবেন। এই চিকিৎসক বলেন, আজকে ম্যাডামের ১৩তম দিন শুরু হয়েছে। কাজেই এই যে ১৩ ও ১৪তম দিন এই টাইমটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ১৪তম দিন বৃহস্পতিবার সকালে শেষ হবে। এ সময় পর্যন্ত তার দিকে আমাদের ভালো করে লক্ষ করতে হবে।

তিনি আরো বলেন, উনার কাঁশি, গলা ব্যাথা ও অন্যান্য উপসর্গ ছিলো অথবা নতুনভাবে হয় নেই। কাজেই এই অবস্থায় আমরা বলতে পারি ম্যাডামের চিকিৎসা যেভাবে চলছে তাতে তিনি স্থিতিশীল পর্যায়ে আছেন।ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার দেহের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। ব্লাড প্রেসার, অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড সুগার স্বাভাবিক পরিস্থিতি।এ সময় বেগম খালেদা জিয়ার আরেক চিকিৎসক ডা: মোহাম্মদ আল মামুন ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com