মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভার্চুয়াল কো‌র্টে জা‌মিন- সারা‌দে‌শে কারামুক্ত ৯ হাজার আসা‌মি

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫২৮ বার পঠিত

করোনা সংক্রমণ প্রতি‌রো‌ধের দ্বিতীয় দফার চতুর্থ দিনে রবিবার (১৮ এপ্রিল) সারা দেশের নিম্ন আদালতে ৩ হাজার ৩১৩টি আবেদনের ভার্চুয়াল শুনানি নিয়ে এক হাজার ৮৪২ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে চার কার্যদিবসে ভার্চুয়াল কোর্টে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন ৯ হাজার ৪৬ জন আসামি। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারা দেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং বেশি জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে। রবিবার দেশের নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে তিন হাজার ৩১৩টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং এক হাজার ৮৪২ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে।

এর আগে ভার্চুয়াল আদালতের প্রথম দিন দেশের নিম্ন আদালতগুলোতে এক হাজার ৬০৪ জন, দ্বিতীয় দিনে তিন হাজার ২৪০ জন এবং তৃতীয় দিনে দুই হাজার ৩৬০ জন আসামিকে জামিন দেওয়া হয়। প্রথম তিন কার্যদিবসে কারামুক্তি পান মোট সাত হাজার ২০৪ জন হাজতি আসামি।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনার ব্যাপক বিস্তার রোধকল্পে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তগুলো নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।’

এছাড়াও সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্বপালন করবেন’ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com