বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

হেফাজতের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ ও মহাস‌চিব জালাল গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫১৯ বার পঠিত
হেফাজতের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আহ‌মেদ ও মহাস‌চিব জালাল উ‌দ্দিন

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশান থানাধীন বারিধারা মাদরাসা থেকে মতিঝিল, রমনা ও লালবাগ বিভাগ গোয়েন্দা পুলিশের যৌথ দল তাকে গ্রেফতার করে। ডিএমপি’র গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, হেফাজতের ঢাকা মহানগরীর প্রধান মাওলানা জুনায়েদ আল হাবীবের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে সমাবেশের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে মামলা রয়েছে।
এছাড়া সম্প্রতি পল্টন এলাকায় তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলারও অন্যতম আসামি তিনি। তাকে সেসব মামলায় গ্রেফতার দেখিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার (১৮ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা জুনায়েদ আল হাবীবকে গ্রেফতার করার জন্য ভাটারা এলাকায় কয়েকশ পুলিশ মোতায়েন করা হয়। আধা ঘণ্টা পর সাড়ে ৪টার দিকে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

একই দিন হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার দুপুরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জালাল উদ্দিন আহমেদ খেলাফতে মজলিশের যুগ্ম মহাসচিব এবং সংগঠনটির ঢাকা মহানগরের সহ-সাধারণ সম্পাদক।

ডিবির যুগ্ম কমিশনার মো: মাহবুব আলম গণমাধ্যমকে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের নাশকতার ঘটনায় এবং হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে পুরনো মামলায় জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হেফাজতের ছয় নেতাকে গ্রেফতার করেছে ডিবি। সুত্র:সনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com