মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফতুল্লায় স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশনে যুবতী

মাসুম হোসাইন/ নারায়নগন্জ:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪৬৮ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্ত্রীর অধিকার পেতে রুমকী মনি (২৪) নামে এক নারী স্বামীর বাড়ীতে অনশনে অবস্থান নেওয়ার তথ‌্য জানা যায়।। শনিবার (১৭ এপ্রিল) ফতুল্লার দাপা নুর মসজিদস্থ স্বামী রবিউল ইসলাম লাভলু (২৬) এর বাড়ীতে ওই নারী দুপুর থেকে অবস্থান নেন বলে জানা যায়। মেয়েটির উপস্থিতি টের পেয়ে রবিউল বাড়ী থেকে কৌশলে পালিয়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মেয়েকে বুঝিয়ে তার পিত্রালয়ে যাওয়ার অনুরোধ করে ব্যর্থ হলে এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে। এ রিপোর্ট লেখা ( রাত পৌনে ৯ টা) পর্যন্ত মেয়েটি তার স্বামীর বাসার সামনে অবস্থান করছে বলে জানা যায়।

ঘটনার বিবরনীতে মেয়েটি জানায়,প্রেমের সম্পর্কের কারনে সে তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর ফতুল্লার দাপা নুর মসজিদ এলাকার আব্দুল খায়েরের পুত্র রবিউল আলম লাভলুর (২৬) সাথে ইসলামীক শরিয়ত মোতাবেক কাজীর মাধ্যমে বিয়ে হয় দক্ষিন শিয়াচর ইয়াদ আলী মসজিদ এলাকার ফজর আলী মীরের মেয়ে রুমকী মনির ।বিয়ের পর তারা ফতুল্লা থানাধীন ভুইঘর এলাকায় ভাড়ায় বেশ কিছুদিন বসবাস করে।বিয়ের চার মাস পর তার স্বামী তাকে না বলে ভাড়া বাসায় তাকে ফেলে রেখে চলে আসে।পরবর্তীতে সে তার স্বামীর বাসায় এলে তার শ্বশুড়বাড়ীর লোকজন তার সাথে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়।
এনিয়ে গত দুই বছরে থানা পুলিশ,সামাজিক বিচার-শালিসী হলেও তারা তাকে বাসায় তুলে। এক পর্যায়ে সে তার স্বামী ওশ্বশুড়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।পুলিশ তাদের কে আটক করে জেল হাজতে প্রেরন করে।তাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা বললে সে আদালতে দাড়িয়ে তার স্বামী ও শ্বশুড় কে জামিনে বের করে নিয়ে আসে।কারাগার থেকে বেরিয়ে এসে তারা তাকে মেনে নেয়া তো দুরের কথা উল্টো মিথ্যে মামলা দিয়ে ফাসানোর হুমকী প্রদান করে।আর তাই কোন উপায়ন্তর না পেয়ে স্ত্রীর অধিকার আদায়ে আজ স্বামীর বাড়ীতে অবস্থান করেছেন এবং তা মিমাংসা না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবেন বলে তিনি জানান।সুত্র:এন‌টি‌ভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com