শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে তারা‌বির নামা‌জ নি‌য়ে উ‌ত্তেজনা-আটক ৫ মুস‌ল্লি

চট্রগ্রাম প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৬৩১ বার পঠিত

চট্টগ্রামের চান্দগাঁও থানার একটি মসজিদে তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে একদল মুসল্লি। বুধবার (১৪ এপ্রিল) এশার নামাজের সময় চান্দগাঁও সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সরকার ঘোষিত নির্দেশনা মেনে ২০ জন মুসল্লি প্রবেশ করার পর তালা লাগিয়ে দেয় ওই মসজিদের কমিটি। এরপর আসতে থাকা মুসল্লিরা তালা ভেঙে মসজিদে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় কিছু মুসল্লি। পুলিশকে লক্ষ্য করে ঢিলও মারে তারা। পরে এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, ‌‘মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে মুসল্লি ও মসজিদ কমিটির মধ্যে সমস্যা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপরও হামলা করে।

পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে আসে। থানায় আনার পর কয়েকজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে আরও ৪-৫ জন থানায় আছে। তাদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com