সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে গাঁজা ফেন‌সি‌ডিলসহ গ্রেফতার ২

আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৪১৭ বার পঠিত

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল  মঙ্গলবার বুড়িচং ঘোষনগ‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই জন‌কে গ্রেফতার ক‌রে‌। এ সময় ধৃত আসা‌মি‌দের কাছ‌ থেকে ৩০ কেজি গাঁজা, ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, জেলার বুড়িচংয়ের শংকুচাইল গ্রামের আবুল হোসেনের ছেলে সুমন ভূইয়া (৩২) ও একই উপজেলার মিরপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ এনামুল হক (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com