মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প‌রিবা‌রের কেউ করোনায় মর‌লে বুঝ‌বেন কেমন লা‌গে- শামীম ওসমান

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫০৮ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

করোনার বিষয়টি হালকাভাবে না নিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যার করোনা ডেডিগেটেড হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য শামীম ওসমান এ আহবান জানান।

করোনার ভয়াবহতার কথা উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, করোনা নিয়ে সরকার কী করবে? বিদেশি রাষ্ট্র কী করবে? তা না ভেবে আমি কী করব তা ভাবা উচিত। করোনার প্রটেকশনের জন্য আসলে আমি কী করব? দয়া করে স্বাস্থ্যবিধিটা মেনে চলুন। নিজে মেনে চলুন এবং আপনার পাশের লোকটাকেও সচেতন করুন।
করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে শামীম ওসমান বলেন, আমরা কিন্তু চরম হুমকির মুখে আছি। আপনি তখন বুঝবেন কেমন লাগে যখন আপনার একজন কাছের লোক করোনায় মারা যাবে।
১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউন সবাইকে যথাযথভাবে মেনে চলার আহবান জানিয়ে শামীম ওসমান বলেন, সরকারের একার চেষ্টা কোন কিছু সম্ভব না। হাজার লকডাউন ও কারফিউ দিয়েও কোন লাভ নেই আমি যদি নিজে ঠিক না হই। হাদিসে যেভাবে মহামারি থেকে বাঁচতে বলা হয়েছে সেভাবে চলুন।
মাস্ক পরিধানের গুরুত্ব তুলে ধরে এই সাংসদ বলেন, আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন। আবার চলে গেলে খুলে ফেলবেন। তাহলে কিভাবে হবে? সবাইকে সচেতন হতে হবে। আপনার কারোনা হলে আপনি বেঁচে গেলেন। কিন্তু আপনার মাধ্যমে আপনার বাবা ও ভাই কেউ মরে গেলে এ দায়িত্ব কার বলুন?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com