সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌টেকনা‌ফে ১৬৭ গ্রাম ক্রিস্টাল আইসসহ যুবক গ্রেফতার

‌টেকনাফ সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৪২৯ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে ১৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দশ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক বহনের দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়। তার নাম ফাহিম শাহরিয়ার (৩০)। সে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উলুপাড়া এলাকার খায়রুল আলম ভুঁইয়ার ছেলে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, টেকনাফ উপজেলার বাহারছরা ইউনিয়নের শীলখালী বিজিবি চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামালে একজন যাত্রী সন্দেহজনক আচরণ করে। পরে বিজিবি সদস্যরা ওই যাত্রীকে নামিয়ে তল্লাশি করলে  তার শরীরে  ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। পরে স্বীকারোক্তিমতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার লাল মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে আরও ৮৭ গ্রাম উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান আরও বলেন, দুই দফায় উদ্ধারকৃত ১৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং দশ পিস ইয়াবার মূল্য তিন হাজার টাকা। উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com