মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ছিনতাইকালে ৯৯৯ এ ফোন ৩ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৬৫৬ বার পঠিত

রাজধানীর উত্তরা এলাকায় ছিনতাইকালে ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’ নম্বরে ফোন কলে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পূর্ব থানা পুলিশ।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ৬ এপ্রিল, ২০২১ বিকেল ০৫ টায় একজন কলার জানান, ঢাকার উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের জসিম উদ্দীন মোড়ের কাছে আটলান্টা ট্রেড সেন্টারের সামনে এক ব্যক্তিকে আটকে রেখে তিনজন ব্যক্তি মারধর করছে। যারা মারছিলো তারা ছিলো সাদা পোষাকে এবং নিজেদের প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিচ্ছে। মারধরের এক পর্যায়ে সেখানে লোকজন জড়ো হলে, ভিকটিম নিজেকে ব্যাংক কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছিলেন এবং যারা তাকে মারছিলো তারা ছিনতাইকারী। ভিকটিম তাকে সাহায্য করার জন্য জড়ো হওয়া লোকজনকে অনুরোধ জানালে লোকজন ঐ তিন ব্যক্তিকে ঘেরাও করে রাখেন।

৯৯৯ তাৎক্ষনিকভাবে বিষয়টি উত্তরা পূর্ব থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক জেমস চন্দ্র ৯৯৯ কে ফোনে জানান তিনি ঘটনাস্থল হতে ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছেন। গ্রেফতারকৃতরা হলো ১। গোপালগঞ্জের কোটালীপাড়ার অধিবাসী মাসুদ (৩০), ২। ঢাকার দক্ষিণখানের মধুবাগের অধিবাসী তরিকুল (২৩) এবং ৩। ঢাকার দক্ষিণখানের সোনার খোলার অধিবাসী আশিকুর রহমান (২০)। এ সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com