বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বা‌গেরহা‌টে দুই স্কুল ছাত্রী নি‌খোঁজ

বা‌গেরহাট প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৭৭৩ বার পঠিত

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ আয়শা আক্তার সাদিয়া ও পুস্পিতা আক্তার লিমা নামের দুই স্কুলছাত্রী তিন দিনেও বাড়ি ফেরেনি। তারা সম্পর্কে খালা-ভাগনি।

গত ৩ এপ্রিল দুপুরে মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন তারা। এ ঘটনায় নিখোঁজ ছাত্রী আয়শার বাবা রাজ্জাক খলিফা মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দুশ্চিন্তায় দিন পার করছেন তাদের পরিবারের সদস্যরা। আয়শা আক্তার সাদিয়া মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের রাজ্জাক খলিফার মেয়ে। পুস্পিতা আক্তার লিমা একই এলাকার মোঃ লিটন খানের মেয়ে।
জানা গেছে, গত ৩ এপ্রিল দুপুরে সাদিয়া ও পুস্পিতা স্কুলে প্রাইভেট পড়তে যায়। পরে তারা আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনার পর পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে অবশেষে থানা সাধারণ ডায়েরি করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের অভিভাবক একটি সাধারণ ডায়েরি করেছেন। তাদের খুঁজে বের করার জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com