শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পটুয়াখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর

পটুয়াখালী সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

পটুয়াখালী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা ও ভাঙচুর করেছে। মঙ্গলবার রাতে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অংশ নিতে আসা আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন সিকদার ও জেলা যুবদল নেতা পারভেজ ও জেলা শ্রমিক দল নেতা বাবুলসহ একাধিক নেতাকর্মীকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে জয় বাংলার স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দেয়। হামলার সময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার এবং তারেক জিয়ার ছবি ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়।

এ হামলা নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশীদ চুন্নু মিয়া ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। সংবাদ সম্মেলনে বিএনপির সদস্য শাহজাহান খান, কাজী মাহবুব আলম, দেলোয়ার হোসেন নান্নু, মজিবুর রহমান, অধ্যাপক বাহাউদ্দিন রহমান, মনিরুল ইসলাম লিটন, মিজানুর রহমানসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com