বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানীর হা‌তির‌ঝি‌লে ২২ লাখ জাল ‌টাকাসহ গ্রেফতার ২

আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৬৪৬ বার পঠিত

রাজধানী ঢাকার হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ লক্ষ টাকার জাল নোট ও জাল টাকা তৈরি চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মলয় মন্ডল (৩৬) ও জনি ডি কস্তা (৩২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২ লক্ষ ২৫ হাজার জাল টাকা, টাকা তৈরির স্ক্রিন ফ্রেম ১০টি, কাঠের বোর্ড ০২টি, রং এর বোতল ০৬টি, রং এর কৌটা ০৫টি, টাকা তৈরির কাগজ ০২ বান্ডিল, ফেবিকল গাম ০১ কৌটা, লেমিনেটিং মেশিন ০১টি, প্রিন্টিং ব্রাশ ০২টি ও ১টি এন্টি কাটার উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান  জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ মার্চ, ২০২১)  সন্ধ্যা ৬. ৪৫ টায় রামপুরা পশ্চিম উলন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা প্রস্তুতকালে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে  নিয়মিত মামলা ‍রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com