বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

প‌কে‌টে বোমা আ‌ছে – চট্রগ্রা‌মে ব‌্যাং‌ক কর্মকর্তা‌দের জি‌ম্মির চেস্টা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৬০ বার পঠিত
‌গ্রেফতার তা‌রেকুল ইসলাম

পকেটে বোমা আছে দাবি করে আতঙ্ক ছড়িয়ে ব্যাংক ডাকাতির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামে ইপিজেড থানাধীন নেভাল একাডেমি এলাকায় একটি বেসরকারি ব্যাংকে এ ঘটনা ঘটে। ইপিজেড থানার পু‌লিশ প‌রিদর্শক (অপারেশন) সাজিদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। আটক যুবকের নাম তারেকুল ইসলাম। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তারেকুল কাতারে ছিলেন। বছর খানেক আগে দেশে আসে। এক বছর ধরে ‌সে বেকার।

পু‌লিশ প‌রিদর্শক সা‌জিদ জানান, বিকেল পাঁচটার দিকে ব্যাংকে ঢুকে তারেকুল তার পকেটে বোমা আছে দাবি করে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করার চেষ্টা করে। পরে বোমার ভয় দেখিয়ে সে টাকা দাবি করে। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ও র‌্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিয়নের সদস্যরা ওই যুবকের দেহ তল্লাশি করে দেখেন এটি বোমা নয়, বাস্তবে এটি ছিল বডি স্প্রে। তার বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com