মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পদত‌্যাগ কর‌লেন হেফাজ‌ত থে‌কে নারায়নগঞ্জ সভাপ‌তি আব্দুল আওয়াল

নারায়নগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১০‌৯ বার পঠিত

হরতা‌লের ঠিক এক‌দিন পর  হেফাজতে ইসলামের সব দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।সোমবার রাতে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদে শবেবরাত উপলক্ষে দেওয়া বক্তৃতায় উপস্থিত মুসল্লিদের সামনে এ ঘোষণা দেন তিনি।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমার নেতৃত্বে আর কোন আন্দোলনে আপনাদেরকে আমি ডাকবো না। অতিসত্বর সংবাদ সম্মেলন করে আমার এ পদত্যাগের কথা জানিয়ে দেব এবং অফিশিয়ালি পদত্যাগপত্র জমা দেব। তবে সাধারন মুসলমান হিসেবে হেফাজতের একজন কর্মী এবং সমর্থক হয়ে কাজ করে যাব।

গত রোববার হেফাজতের আহ্বানে পালিত হরতাল কর্মসূচিতে প্রশাসনের সঙ্গে সংঘাতে না জড়ানোয় সংগঠনের কয়েকজন নেতার কাছে হেনস্তার বিষয়টি পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের আলোচিত এ খতিব।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, হরতালের দিন আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তারা এ মসজিদ থেকে বের হতে নিষেধ করেছিল। আমি শত চেষ্টা করেও এখান থেকে বের হতে পারিনি এবং আন্দোলনে যোগ দিতে পারিনি। সেজন্য হেফাজতের কিছু কর্মী ও দায়িত্বশীলদের কাছ থেকে আমাকে অপ্রীতিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। অথচ আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত ব্যারিকেড ডিঙিয়ে বের হওয়ার কোন পথ আমার কাছে ছিল না।

তিনি বলেন, আমি যদি তখন বের হতাম তাহলে এই মসজিদের সামনে লাশ পড়ে যেত। মসজিদের এই দেওয়ালগুলো ভেঙে চুরমার হয়ে যেত। কেননা আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল। ওই মুহূর্তে আমার কি করার ছিল?সুত্র:যুগান্তর

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com