মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে ডিএমপি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪৭৪ বার পঠিত

মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’- এই স্লোগান সামনে নিয়ে ২১ মার্চ ২০২১ থেকে দেশব্যাপী জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করছে বাংলাদেশ পুলিশ। চলমান কর্মসূচির লক্ষ্য হলো জনগণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করা।

এই কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বিপিএম-বার, পিপিএম-বার রাজধানীর শান্তিনগর মোড়ে আজ দুপুর ১২.৩০ ঘটিকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় সকলের উদ্দেশ্যে বলেন,  বাংলাদেশে বর্তমান করোনার প্রাদুর্ভাব উর্ধ্বমূখী হওয়ায় আইজিপি স্যার আজ (২১শে মার্চ) থেকে সারা দেশে করোনা বিরোধী ক্যাম্পেইন শুরু করতে নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে আমরা আজ সমবেত হয়েছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের আহবান জানিয়ে বলতে চাই, আপনারা সাবধান থাকুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই স্বাস্থ্যবিধি মানার অন্যতম মাধ্যম হচ্ছে মাস্ক পরিধান করা। আপনি কিংবা আমরা কেউই করোনা ঝুঁকি মুক্ত নই।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে মাস্ক বিতরণ একটি প্রতীকী বিষয়। ঢাকার বিভিন্ন পয়েন্টে আমাদের ক্রাইম ও ট্রাফিক বিভাগের সদস্যরা জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করছে। করোনা মোকাবেলায় আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করে যেতে চাই। তাহ‌লে ক‌রোনার বিস্তার থে‌কে রক্ষ পাওয়া যা‌বে অ‌নেকাং‌শে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com