সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বঙ্গবন্ধু ছিলেন রাশিয়ার সত্যিকারের বন্ধু – রুশ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪১২ বার পঠিত

বঙ্গবন্ধু ছিলেন রাশিয়ার সত্যিকারের বন্ধু। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধু ছিলেন একজন সাহসী যোদ্ধা, যিনি তার লক্ষ্যে অবিচল থেকে তা অর্জন করেছিলেন। তাকে সব সময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রাশিয়ার জনগণ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে পাঠানো ভিডিও বার্তায় এ কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ডি ল্যাভরভ। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডের উৎসব মঞ্চে এ ভিডিও বার্তা প্রচার করা হয়। ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার দুই মাসের মধ্যে মার্চ ১৯৭২-এ বঙ্গবন্ধু মস্কো সফর করেন। পরস্পরের প্রতি শ্রদ্ধার ওপর ভিত্তি করে সে সময় থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি হয়।
তিনি বলেন, বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাশিয়া সবসময়ই রাজনৈতিক সমর্থন দিয়েছে। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ের উল্লেখ করে বলেন, ১৯৭২ সালে চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করার জন্য সোভিয়েত নৌবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল। বাংলাদেশ রাশিয়ার এই সমর্থনকে মনে রেখেছে, যা প্রশংসার যোগ্য।
তিনি গত পঞ্চাশ বছরে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে। বর্তমানে সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দরিদ্রের সঙ্গে যুদ্ধে বাংলাদেশ সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। একইসঙ্গে বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ রাশিয়ার অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে বর্তমানে প্রায় ২৪০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে। রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে। যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত। এই প্রকল্পের কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হবে বলে তিনি আশা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com