রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নোয়াখালী‌তে কার্ভাডভ‌্যা‌নের ধাক্কায় পু‌লি‌শের এসআই নিহত: আহত ১

এমইএস:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৫৯০ বার পঠিত

নোয়াখালীতে কার্ভাটভ‌্যা‌নের ধাক্কায় মোটরসাইকেল আ‌রোহী বেগমগঞ্জ থানার এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩১) ফেনী জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় জাহিদ নামে আরো এক (এসআই) গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।মঙ্গলবার রাত ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চুঙ্গার  পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে মাইজদী বাজার থেকে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ থানায় যাওয়ার পথে চুঙ্গার পোল এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুজন (এসআই) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। আহত এসআই জা‌হিদ চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএসআই মোতা‌হের হো‌সেন না‌মের এক পু‌লিশ সদস‌্য  এসআই মিজা‌নের মর্মা‌ন্তিক মৃত‌্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রেন। ক‌রোনা যোদ্ধা হি‌সে‌বে মানু‌ষের পা‌শে ছিল‌েন এবং ক‌রোনায় দুজ‌নে প্লাজমা ডে‌া‌নেট ক‌রে‌ ছি‌লেন। বেগমগঞ্জ থানায় পু‌লি‌শ অ‌ফিসার হি‌সে‌বে য‌তেষ্ট সুনাম র‌য়ে‌ছে মিজান ও জা‌হিদ স‌্যা‌রের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com