বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অজানা এক আদূরি মেয়ের কথা – রুবায়েত হোসেন

এমইএস:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫২৭ বার পঠিত

আজও সে কল্পনাতে ভাসে
তুমি মানেই দূর আকাশের তারা চাইলেও তোমায় যায় না ধরা
আমি তাকে বললাম
, তবে যে আকাশ কান্নায় ভেঙে পড়বে,

তখন তুমি কি করবে?
এবার সে মুচকি হেসে বললো, বৃষ্টি হয়ে ঝরে অন্যের সুখের কারণ হবো।

আমিও হেসে হেসে তাকে জবাব দিলাম, তবে যে বেলা ফুরিয়ে যাবে।
যদি বৃষ্টি আসে অ-বেলাতে! সে আবারো একই কথা বললো
সময় কাটুক তবে অপেক্ষাতে, আমি বললাম,
তবে যে সেখানে অপেক্ষার প্রহর শেষ হয়ে প্রতীক্ষার দিন শুরু হবে…
আর প্রতীক্ষার মাঝে ভালোবাসা দুর্বল হয়ে যায়, এবার সে একটু নরম হয়ে বললো,হয়তো…
আমি বললাম, তবে যে তখন সব মিথ্যে হয়ে যাবে! সে বললো, শেষ থেকে কখনো কখনো শুরু হয়,
আমিও শুরু করবো! তুমি যেখান থেকে শুরু করেছো, আর আমিও তোমার পিছু পিছু যতটুকু এসেছি, তারপর কি আর বেলা থাকবে মানে সময় থাকবে, নাকি সময় ফিরবে?

তাইতো লালন বলেছিল, “সময় গেলে সাধন হবে না” তবে শুরু হউক শেষ থেকে,
তা না হলে কেমনে যাবো ঐ প্রান্তে! অপেক্ষা—প্রতীক্ষা—অবসান— সবশেষে আফসোস মহাকাল।

✍️রুবায়েত হোসেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com