বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানীর মুগদায় ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৭৮ বার পঠিত

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম-মোঃ ইউসুফ (৩৫), মোঃ আবু জাফর (২৫) ও রানা খন্দকার কলিম (৩৬)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ  কমিশনার দেবাশীষ কর্মকার বলেন, শনিবার (১৩ মার্চ, ২০২১) বিকাল ৪.৩০ টায় মুগদা থানার বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃতরা লবন ব্যবসার আড়ালে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা  সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করত। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com