রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনা আপ‌ডেট: বি‌শ্বে ক‌রোনায় মৃত ও সনা‌ক্তের সংখ‌্যা

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫০২ বার পঠিত

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। সংক্রমণের তীব্রতা কিছুটা কমলেও বিশ্বব্যাপী প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। শনিবার (১৩ মার্চ, ২০২১) সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৫১ হাজার ৭৩৩ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৯৮৫ জন। এছাড়াও আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৯৭৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ৪২৩ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৫৪৪ জনের

মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের বিবেচনায়ও দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এখন পর্যন্ত দেশিটিতে আক্রান্ত হয়েছে ১ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৫ হাজার ২৭৬ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৭০৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৮৩ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭০ হাজার ৬১৩ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ২২০ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় ৫ম স্থানে রয়েছে যুক্তরাজ্য। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪৮ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪৩ জনের।

তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি দশম স্থানে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় ৮ই মার্চ, ২০২০ সালে এবং প্রথম মৃত্যু ঘটে ১৮ই মার্চ, ২০২০ সালে।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র:ওর্য়াল্ডোমিটার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com