শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুষ্টিয়ায় এসপি অফিসে সাংবাদিক লাঞ্ছিত – সংবাদ বর্জনের সিদ্ধান্ত

কু‌ষ্টিয়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৭৯ বার পঠিত

কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের সম‌য়ে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় রাজনীতিবিদ ও প্রশাসনের সব ধরনের সংবাদ বর্জনের ডাক দিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকদের ৫ সংগঠন।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া প্রেস ক্লাব, কুষ্টিয়া এডিটরস ফোরাম, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। এসময় পুলিশ সুপার সহ তার সাথে থাকা কর্মকর্তারা সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা না করে দ্রুত সভা কক্ষ ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিক নেতারা জেলার শীর্ষ রাজনৈতিক নেতাদের শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পাননি। এর পরিপ্রেক্ষিতে ঘটনার প্রতিবাদে শুক্রবার কুষ্টিয়া প্রেস ক্লাবে জরুরি সভায় সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com