রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভূমধ্যসাগরে ইসরাইল-গ্রিস- ফ্রান্স ও সাইপ্রাসের যৌথ নৌমহড়া

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪১৩ বার পঠিত

ভূমধ্যসাগরে নিয়ন্ত্রণ বৃদ্ধির অংশ হিসেবে যৌথ নৌমহড়া করেছে ইসরাইল, গ্রিস, ফ্রান্স ও সাইপ্রাস। এতে যুদ্ধকালীন সাবমেরিন মোকাবেলা, সমুদ্রে অন্বেষণ ও উদ্ধার কার্যক্রমের মহড়া চলে। এতে অংশ নিয়েছিল দেশগুলোর যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টার। ইসরাইলি নৌবাহিনী এতে এসএএআর ৪.৫ ক্লাস মিসাইল ফ্রিগেট নিয়ে মহড়া করে। এটি সাবমেরিন ধ্বংসে সক্ষম। এছাড়া দেশগুলোর সাবমেরিনও এই মহড়ায় অংশ নেয়।
মহড়া নিয়ে গ্রিসের নৌবাহিনী জানিয়েছে, এই মহড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আধুনিক সময়ে সমুদ্রে যেসব চ্যালেঞ্জ দেখা যাচ্ছে তা মোকাবেলা করা। একইসঙ্গে মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার অভিজ্ঞতা অর্জন এবং বোঝাপরা বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।

মহড়াটি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল এবং ক্রিটান সাগরে আয়োজিত হয়। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, মহড়ার বেশিরভাগ অংশেই ছিল পানির নিচের যুদ্ধের প্রস্তুতি। মহড়ায় অংশ নেয়া দেশগুলোর ভূমধ্যসাগরে বড় স্বার্থ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com