রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিশ্বের দামি ওষুধের অনুমোদন দিলো এনএইচএস- দাম ২১ কোটি

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৯৬ বার পঠিত

জিনগত অসুখ নিরাময়ে সক্ষম এমন একটি ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। জোলজেনসমা নামের ওই ওষুধটি এখন পর্যন্ত বিশ্বের সবথেকে দামি ওষুধ। এর দাম প্রায় ১৮ লাখ পাউন্ড বা ২১ কোটি ৩৩ লাখ টাকা। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এনএইচএস।
এই ওষুধটি ব্যবহার করা হয় মেরুদণ্ডের পেশী ক্ষয় রোধ করতে। এটি একটি বিরল রোগ এবং জিনের মাধ্যমে এই রোগ বংশানুক্রমে ছড়িয়ে পরতে পারে। এটি প্যারালাইসিস, পেশী দুর্বলতা ও চলাচলে অক্ষমতার কারণ। এই ওষুধ প্রয়োগে শিশুদের মধ্যে এই জেনেটিক ডিসঅর্ডার বা জিনগত অসুখ থাকলে তা থেকে নিরাময় পাওয়া যায়।

 

এটি ব্যবহারে যেসব শিশু ভেন্টিলেটর ছাড়া শ্বাস নিতে পারতো না, একা একা বসতে পারতো না কিংবা হাটতে পারতো না তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। এনএইচএস জানিয়েছে, এই ওষুধে আছে  Onasemnogene Abeparvovec যা নার্ভের মধ্যে দিয়ে গিয়ে জিন তৈরি করে। এরপর এই জিন শরীরের পেশীর চলাচলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটি প্রয়োগে দ্রুতই ফলাফল পাওয়া যায়। এটিকে তাই লাইফ-চেঞ্জার বলে আখ্যায়িত করেছে এনএইচএস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com