সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌টিকা নেওয়ার পর ক‌রোনা আক্রান্ত ডিএম‌পি ক‌মিশনার

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫৫৪ বার পঠিত
ফাইল ফ‌টো

টিকা নেয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। টিকা নেওয়ার ২৭ দিন পর গত ৬ মার্চ তার দেহে করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ৬ মার্চ ডিএমপি কমিশনারের দেহে করোনা শনাক্ত হয়। তারপর তিনি এখানে ভর্তি হন।
এর আগে দেশে গণহারে টিকাদান কর্মসূচির প্রথম দিন ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার টিকা গ্রহণ করেন। তারপর অন্যান্য পুলিশ সদস্যদের টিকা দেওয়া হয়। এদিকে পুলিশ সদর দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠান ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ডিএমপি কমিশনারের সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন।
তার পরিবর্তে ডিএমপি কমিশনার হিসেবে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।সুত্র:সস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com