মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শিশু‌কে সশ্রম কারাদন্ড দেওয়ায় বিচারক শোকজ- হাই‌কোর্ট

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৮৭ বার পঠিত

এক শিশুকে সশ্রম কারাদণ্ড দেওয়ায় যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারককে শোকজ করে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ওই শিশুকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১০ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত এ আদেশ দেন।আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

মামলার বিষয়ে তিনি বলেন, এ মামলাটি জেল আপিল হিসেবে আদালতে এসেছে। তাতে দেখা গেছে ওই বিচারক একটি শিশুকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। যেটা শিশু আইনে নেই। বিষয়টি দেখে আদালত শিশুটিকে জামিন দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৯ মার্চ যশোরের ঝিকরগাছা থানার বাকঁড়াবাজার এলাকার টিক্কার দোকানের সামনে ওই শিশুর কাছে থাকা কালো ব্যাগে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ পুলিশ গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে ঝিকরগাছা থানায় মামলা হয়। ওই মামলায় ২০১৯ সালের ২১ নভেম্বর শিশুকে দুটি ধারায় তিন বছর এবং আরেকটি ধারায় দুবছর কারাদণ্ড দেয়া হয়। পরে এ মামলায় শিশু কারাগার থেকে জেল আপিল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com