বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অন্তা:সত্বা প্রেমিকা‌কে বি‌য়ে কর‌তে অস্বীকার: ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে গ্রেফতার প্রেম‌িক

মাসুম মোল্লা, নারায়নগঞ্জ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৮৪৩ বার পঠিত
প্রতিকী ছ‌বি

নারায়ণগঞ্জ আড়াইহাজারে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক আশিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৮ মার্চ) ভোরে উপজেলা সদর এলাকা থেকে প্রেমিক আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক উপজেলার পাঁচগাও চরপাড়া এলাকার মোস্তফার ছেলে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান জানান, গত তিন মাস আগে এক স্পিনিং মিলের নারী শ্রমিক (১৮) কে বিয়ের প্রলোভন দেখিয়ে একই প্রতিষ্ঠানের গাড়িচালক আশিক বিভিন্ন স্থানে ঘোরাফেরার নাম করে তাকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত বছরের ১ ডিসেম্বর তাকে নিজ বাড়ি নিয়ে ধর্ষণ করেন লম্পট আশিক। পরে ওই নারী শ্রমিক অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তিনি আশিককে বিয়ে করার জন্য চাপ দেন।
তিনি আরও জানান, আশিক বিয়ে করতে রাজী না হলে ধর্ষণের শিকার নারী নিজে বাদী হয়ে রোববার (০৭ মার্চ) রাতে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে সোমবার ভোরে ধর্ষক আশিককে উপজেলা সদর থেকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে আশিককে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com