শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাইবান্ধায় বাবার খু‌নিরা জা‌মি‌নে বের হ‌য়ে ধর্ষণ করল মে‌য়ে‌কে

গাইবান্ধা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৬৫৬ বার পঠিত

জমি নিয়ে বিরোধের জেরে লাল মিয়া নামে এক ব্যক্তিকে খুনের মামলায় জামিন পেয়েই নিহতের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাবিলপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ৯ ফেব্রুয়ারি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ফজলুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লাল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় হাসমত দেওয়ানসহ ২৬ জনকে আসামি করে মামলা করে পরিবার। হাসমতসহ আসামিরা জামিনে ছাড়া পেয়েই বুধবার (৩ মার্চ) লাল মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ক‌রে স্বজনরা।
স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে ভুট্টার পাতা ছিঁড়তে গেলে লাল মিয়ার মেয়েকে আসামি হাসমত দেওয়ানের বোন চায়না বেগমসহ কয়েকজন যুবক মুখ বেঁধে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ভর্তি করা হয়েছে জেলা হাসপাতালে।
গাইবান্ধা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসাইন জানান, নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো যাবে।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com