শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দে‌শে প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠক তাসনুভা শি‌শির

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৬৬০ বার পঠিত
তৃতীয় লি‌ঙ্গের সংবাদ পাঠক তাসনুভা আনান শি‌শির

দেশে প্রথমবারের মতো কোনো ট্রান্সজেন্ডার তৃতীয় লি‌ঙ্গের সংবাদ পাঠক হিসেবে টে‌লি‌ভিশন চ‌্যা‌নে‌লে নিয়োগ দেওয়া হলো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বৈশাখী টেলিভিশন তাসনুভা আনান শিশির নামে এক ট্রান্সজেন্ডারকে সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দিয়েছে।

বৈশাখী টিভি কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার কারণে সবচে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে ট্রান্সজেন্ডাররা অন্যতম, যাদেরকে চিরাচরিতভাবে হিজড়া বললে আমাদের সমাজে সকলেই চিনেন।
জন্মগতভাবে এই শারীরিক সীমাবদ্ধতা নিয়ে যারা আমাদের সমাজে ভূমিষ্ঠ হন তাদের পারিবারিক, সামাজিক এমনকি রাষ্ট্রীয়ভাবে বঞ্চনা ও অবহেলার স্বীকার হবার অনাকাঙ্ক্ষিত বাস্তবতাটি আমাদের চিরচেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই অবহেলিত নাগরিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নানা উদ্যোগ নিয়েছেন। ভোটার তালিকায় তারা এখন নারী বা পুরুষ হিসেবে নয় সরাসরি ট্রান্সজেন্ডার পরিচয়েও নিজেদের নাম নিবন্ধন করার অধিকার পেয়েছেন। বিপুল সংখ্যক ট্রান্সজেন্ডারকে সরকার ভাতাও দিচ্ছে। তবে আমরা মনে করি ট্রান্সজেন্ডারদের ধারাবাহিক ও স্থায়ী উন্নয়নের ধারা নিশ্চিত করতে সবার মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com