শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

“জীব‌নের স‌ঠিক উপলব্ধি”

------------ রুবা‌য়েত হো‌সেন অনতু
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৬৫১ বার পঠিত

এক সময় জীবনকে দাওয়া করতাম, জীবন তুই জলদি ফুরিয়ে যা। এতো সময় দিয়ে আমি কি করবো! আর আজ যখন জীবন আমাকে দাওয়া করছে, তখন আমি জীবনকে হাত জোড় করে মিনতি করি; জীবন তুই আমাকে দাওয়া করিস না, আমি ধীরে ধীরে চলবো। কিন্তু জীবন আজ আমার অনুরোধ শুনতে রাজি না। কারণ আমি তাকে অনেক জ্বালিয়েছি, তাই জীবন আজ আমাকে জ্বালাচ্ছে।

এইতো কিছু দিন আগেও মনে হতো, মৃত্যু আমাকে ভয় পায়! আর আজ আমি মৃত্যুকে ভয় পাই। জীবনের একমাত্র সত্য এটাই যে কাল আমি থাকবো না এই সুন্দর পৃথিবীতে, থেকে যাবে আমার পাপের ফসল।
গতকালকেও মনে হতো আমার অনেক টাকার দরকার, কিন্তু আজ আমার কিছুই দরকার নেই এমনটি ভাবি। গতকালকেও রাগ হলে কাউকে গালি দিয়েছি, আর আজ তার কাছে ক্ষমা চাচ্ছি। আগামীকাল যে আমার আসবে না। গতকালকেও আমি অনেক সাহসী যুবক ছিলাম, আর আজ আমি সাহসকে ভয় পাই। কারণ আগামীকাল যে আমি থাকবো না।

আপনার সাথে আমি অন্যায় করেছি ক্ষমাটা আপনার কাছেই চাইতে হবে! মক্কা মদিনা গিয়ে চাইলেও কোনো লাভ নেই, আল্লাহর কাছে চাইলেও কোনো লাভ নেই। যাকে কষ্ট দিয়েছি, যার হক মেরে খেয়েছি, যাকে গালি দিয়েছি, যার মনে আঘাত দিয়েছি তার কাছেই ক্ষমা চাইতে হবে, সে মাফ করলেই তবে মুক্তি। 

এক সময়, সময় অচল ছিলো, আমি সচল ছিলাম, আজ সময় সচল, কিন্তু আমি অচল। এটাই বিধাতার খেলা, প্রকৃতির নিয়ম। ঘড়ির কাঁটা আজ খুব জলদি চলছে, ক্যালেন্ডারের তারিখও খুব জলদি পরিবর্তন হচ্ছে, তার মানে যেতে হবে ওপারে – স্থায়ী ঠিকানাতে , যে ঠিকানার শুরু আ‌ছে শেষ নেই ।

জীবনের এই বাঁকে বাঁকে
পেয়েছি সাধ ক্ষণে ক্ষণে,
জীবনের এই শেষ বেলাতে
সঁপেছি মোরে বিধাতার কাছে।

অসমাপ্ত !

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com