সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পু‌লি‌শের অ‌ভিযা‌নে অপহৃত শিশু উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৭৩ বার পঠিত

রাজধানীর ডেমরা থানা এলাকায় অপহৃত শিশু উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ নাজমুল শেখ(২২)।

ডেমরা থানা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮.৩০টায় ভিকটিম চিপস কেনার জন্য বাসার সামনের দোকানে যায়। কিন্তু বেশ কিছু সময় পার হয়ে গেলেও ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১১.৫৫ টায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ভিকটিমের বাবা মোঃ রাজীব ভূইয়ার মোবাইল নাম্বারে ফোন দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে, টাকা না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে ভিকটিমের বাবা অপহরণকারীর দেয়া বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা প্রেরণ করেন। টাকা পেয়ে অপহরণকারী মোবাইল ফোন বন্ধ করে দেয়। উক্ত ঘটনায় ১ মার্চ, ২০২১ তারিখে ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি মামলা রুজু হয়।

মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান সনাক্ত করা হয়। সোমবার (১ মার্চ) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধারসহ নাজমুলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com