মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিএনপিকে ঐক্যবদ্ধ আন্দোলনের ছবক দিলেন ভিপি নূর

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৮০৩ বার পঠিত

সরকারবিরাধী মতের ও সংগঠনের মানুষগুলো এক প্ল্যাটফর্মে কেন আসছে না, এমন প্রশ্ন তুলে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, কারাগারে লেখক মুশতাক হত্যার প্রতিবাদে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও বাম ছাত্রসংগঠনগুলো আলাদা বিক্ষোভ করেছে।

তিনি বলেন, দাবি যখন একই, তাহলে এক জায়গায় এক সময়ে সমবেত হয়ে আন্দোলন করলে সমস্যা কোথায়? নূর বলেন, যারা এই সরকারকে চায় না, তারাও একজোট হয়ে সারাদেশে এক কর্মসূচি ঘোষণা করতে পারে।
মঙ্গলবার (০২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রশাসনের অনেক কর্মকর্তা সরকারের ওপর ‘নাখোশ’ বলে মন্তব্য করে নূরুল হক নূর বলেন, কিছু সরকারি কর্মকর্তাকে বিভিন্ন সুবিধা দিয়ে রাখা হয়েছে। এই সুবিধাভোগীদের বাইরে যারা রয়েছেন, তারা অনাচারের বিরুদ্ধে।নূর বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে এলে সেই আন্দোলনে পুলিশ, র‍্যাব, এমনকি সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেবে। বিএনপি’র অনুষ্ঠানে যোগ দিয়ে নূর জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন। ভিপি নূরের বক্তব্যের রেশ ধরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন অনুষ্ঠান থেকে।সুত্র:সস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com