বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নীলফামা‌রীতে ক‌লেজ ছাত্রী‌কে অপহরণ‌ের পর হত‌্যা : মৃতদেহ হাসপাতা‌লের লিফ‌টে

নীলফামা‌রী সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৬৪০ বার পঠিত

নীলফামারীতে এক কলেজছাত্রীকে অপহরণ করে হত্যা করেছে দুই যুবক। পরে তার মরদেহ রংপুর মেডিকেল ক‌লে‌জের লিফটে রেখে পালিয়ে যায় ওই দুই যুবক।

সোমবার (১ মার্চ) রংপুর মেডিকেলের লিফটের ভেতর ওই তরুণীকে পড়ে থাকতে দেখে হাসপাতালের লোকজন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক প্রত্যক্ষদর্শী জানায়, দুই যুবক তরুণীকে যখন নিচতলার লিফটে তুলছিলো তখন সে দেখেছে। কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর তাদের আর দেখা যায়নি।
খবর পেয়ে রাতেই রংপুর মেডিকেলে ছুটে আসে নিহত রুবাইয়া ইয়াসমিন রিমুর স্বজনেরা। তারা জানান, পাশের বর্মতল গ্রামের বখাটে ফয়সাল ও রিজভী কোচিং-এ যাওয়া-আসার পথে রিমুকে উত্ত্যক্ত করায় রিমুর বাবা আব্দুর রাজ্জাক তাদের অনুরোধ করলেও তারা দমেনি। ফলে কয়েক দিন আগে রিমুর ভাই ইমন ফয়সালকে মারপিট করে। এরই প্রতিশোধ নিতে দুই বখাটে সোমবার সকালে একটি মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে আহত করে এবং রংপুর মেডিকেলের লিফটে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনেরা।
নিহত রিমু রংপুরের কারমাইকেল কলেজে বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। করোনায় কলেজ বন্ধ থাকায় সে গ্রামের বাড়ি নীলফামারী সদরের কচুকাটার তালুক মানুষমারা গ্রামে ছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com